ভিয়েনা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

নাজিরপুরে আ’লীগ নেতার নেতৃত্বে স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ৯২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গায় আ’লীগ নেতার নেতৃত্বে এক স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী অবসরপ্রাপ্ত  স্কুল শিক্ষক  আব্দুল সালাম জানান, ওই
ইউনিয়নের অতুল নগর গ্রামের তার   ভোগ দখলীয় বাড়ির সামনের  পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ৬ একক জমি দখল করতে  ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি  মো. বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে  ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগীতায় স্থানীয় বিএনপি নেতা  আকবর হোসেন, আলমগীর হোসেন ও জামায়াত তরফদার গত বৃহস্পতিবার ড্রেজার মেশিন দিয়ে ওই জমিতে বালু ভরাট করেন। তিনি (স্কুল শিক্ষক) বাঁধা দিলে তাকে ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন।

সরেজমিনে গেলে দেখা যায়, ওই জমিতে বালু ভরাট করে একটি ঘর নির্মান করা হয়েছে।দখলদারদের পক্ষে সেখানে কিছু নারী  শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। অভিযুক্তদের না পাওয়া গেলেও অভিযুক্ত জামায়াত তরফদারের স্ত্রী ছুটি বেগম ওই জমি তাদের (অভিযুক্ত) বলে  দাবী করেন।

এ ব্যাপারে জানতে আ’লীগ নেতা বেলায়েত হোসেন বুলুর মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, এ ঘটনায়  একটি লিখিত অভিযোগ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে আ’লীগ নেতার নেতৃত্বে স্কুল শিক্ষকের জমি দখলের অভিযোগ

আপডেটের সময় ০৬:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১