ভিয়েনা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার আব্দুস সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নিউইয়র্কের উদ্দেশে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ; ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • ২৪৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে দুটি  টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। তারকা ক্রিকেটারদের ছাড়া সফরে আসা ক্যারিবিয়ান দলটি রবিবার (১০ জানুয়ারি) বিমানবন্দরে পা রেখে তিন দিনের কোয়ারেন্টিনে চলে যায়।

হোটেল সোনারগাঁওয়ে বাধ্যতামূলক তিন দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার পর অনুশীলনে নামার সুযোগ পাবে সফরকারী দল। সেখানেও করোনা প্রটোকল মেনে প্রথম চার দিন নিজেদের অনুশীলন করতে হবে। অস্টম দিন থেকে মিলবে স্থানীয় নেট বোলার। আপাতত তিন দফায় করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে দলটিকে।

টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কায়রন পোলার্ডসহ প্রথম সারির দশ ক্রিকেটার সফরে আসেননি। ব্যক্তিগত কারণে নেই আরো দুই জন। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড।

এদিকে সিরিজে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশও। প্রথমদিন অনুশীলনে টাইগাররা। দুই দফা করোনা টেস্টে নেগেটিভ হলে কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারবেন টাইগারদের ব্যাটিং কোচ জন লুইস, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে। এর আগে ১৮ জানুয়ারি দলটি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি।

এই সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হবে বাংলাদেশের। একই মাঠে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জানুয়ারি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে ১১ ফ্রেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

জনপ্রিয়

এমপি হোস্টেলে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র লাশ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ; ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে

আপডেটের সময় ০৪:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১