ভিয়েনা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ভারত সফরে আসছে পূর্ণ শক্তির ব্রাজিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

ইবিটািইমস ডেস্ক : তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে শক্তিশালী দল নিয়ে ভারত সফরে আসছে ব্রাজিল। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

দলে জায়গা ধরে রেখেছেন ব্রাজিলের দুই বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আক্রমণভাগে তাদের সঙ্গে থাকছেন এস্তেভাও, এনদ্রিক, জোয়াও পেদ্রো ও পেদ্রো।

চোটের কারণে সর্বশেষ বিশ্বকাপে খেলতে না পারা এস্তেভাও আবারও জাতীয় দলে ফিরেছেন। একইভাবে বিশ্বকাপের আগে চোটে ছিটকে যাওয়া ডিফেন্ডার ওয়েসলিকেও দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি।

অস্ট্রেলিয়া হয়ে ভারতে ব্রাজিল

সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুটি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই সফর।

এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডও বেশ শক্তিশালী। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে মেলবোর্নে। ওই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল।

এখন পর্যন্ত দুই দলের আটবারের সাক্ষাতে ব্রাজিল জিতেছে ছয়টি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে এবং একটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

ভারতের বিপক্ষে প্রথমবার ব্রাজিল

ভারতের বিপক্ষে এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। তবে কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল-স্মৃতির ইতিহাস বেশ পুরোনো।

১৯৭৭ সালে কলকাতার ইডেন গার্ডেনসে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তবে সেটি ছিল ক্লাবের ম্যাচ, ব্রাজিল জাতীয় দলের হয়ে নয়।

ব্রাজিলের ২৬ সদস্যের দল

গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও

ডিফেন্ডার: আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিওস, ম্যাথিউসিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গিমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত সফরে আসছে পূর্ণ শক্তির ব্রাজিল

আপডেটের সময় ১২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬