ভিয়েনা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৪০৬ সময় দেখুন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সামার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভিয়েনার এফসি টাওয়ার টোয়েন্টি

ভিয়েনা ডেস্কঃ রবিবার (৩০ আগস্ট) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত জাতিসংঘ অফিস সংলগ্ন ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের ডোনাও স্পৌর্টস সেন্টার মাঠে এই জাঁকজমক টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নিউ সিটিকে ট্রাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয়লাভ করে ভিয়েনার ফুটবল ক্লাব টাওয়ার টোয়েন্টি। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে,জয়-পরাজয় ট্রাইব্রেকারে বা পেনাল্টি কিকের মাধ্যমে নিষ্পত্তি হয়।

বিপুল সংখ্যক দর্শক,অংশগ্রহণকারী দলের খেলোয়াড়,নেতৃবৃন্দ ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুপুরে টুর্নামেন্টটি উদ্বোধন
করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

কমিউনিটির মোট ৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। দলগুলো হল যথাক্রমে, এফ সি টাওয়ার টোয়েন্টি,এফ সি নিউ সিটি,মোহামেডান
স্পোটিং ক্লাব,ভিয়েনা স্পোর্টিং ক্লাব,এফ সি পদ্মা রেঞ্জার্স এবং এফ সি ভিয়েনা স্টুডেন্টস।

দলগুলো প্রাথমিক পর্বে লীগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হয়। এফ সি নিউ সিটি সর্বোচ্চ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর রানার্স আপ হয় এফ সি টাওয়ার টোয়েন্টি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেললে মাঠে উপস্থিত দর্শকরা বেশ আনন্দ উপভোগ করেন। খেলার ১০ মিনিটের মাথায় প্রথম গোল করে নিউ সিটি এগিয়ে যায়। এই সময় একটি সুন্দর দলবদ্ধ আক্রমণ থেকে নিউ সিটির তাজিম বল জালে প্রবেশ করে দিয়ে ১-০ গোলে দলকে
এগিয়ে নিয়ে যায়।

তবে নিউ সিটি তাদের জয় বেশীক্ষণ ধরে রাখতে পারে নি। এক গোলে পিছিয়ে পড়ে মুহুর্তের মধ্যেই নিজেদের সামলে নিয়ে টাওয়ার টোয়েন্টি খেলায়
ফিরে আসে। খেলার ১২ মিনিটের মাথায় ইয়ামান একক প্রচেষ্টায় গোল করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনে।

খেলার বাকী সময় উভয় দল অনেক গোল করার সুযোগ পেয়েও কেহ আর সেই সুযোগ কাজে লাগাতে পারে নি। ফলে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

পরে টুর্নামেন্ট ডিসিপ্লিনিয়ারি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফাইনাল খেলার জয়-পরাজয় ট্রাইব্রেকার বা পেনাল্টি কিকের মাধ্যমে নিষ্পত্তি করার সিদ্ধান্ত
হয়।

ট্রাইব্রেকারে উভয় দল পাঁচটি করে গোল করলে পুনরায় সমতা ফিরে আসে। পরবর্তীতে একটি করে কিকের সিদ্ধান্ত হয়। প্রথমে টাওয়ার টোয়েন্টি
এক গোল করে এগিয়ে যায়। তারপর এফ সি নিউ সিটির রায়হানের শর্ট টাওয়ার টোয়েন্টির গোল রক্ষক এলান রুখে দিয়ে নিজের দলের শিরোপা জয় নিশ্চিত করেন এবং নিজে শ্রেষ্ঠ গোল রক্ষকের ট্রফি জিতে নেন।

এই জাঁকজমক ও আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের মাঝে কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং
ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের জেলা কাউন্সিলর মাহমুদুর রহমান
নয়ন (ÖVP)।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফজলুর রহমান বকুল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহছানউল্যা আলমগীর,অস্ট্রিয়া
বিএনপির সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া প্রমুখ।

কমিউনিটির অরাজনৈতিক সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির” আহবায়ক মোহাম্মদ মোস্তফা ছুটিতে বাংলাদেশে থাকায় সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম (কবির)  আহবায়কের দায়িত্ব পালন করেন।

ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল ইসলামকে সার্বিকভাবে সহায়তা করেন সংগঠনের সন্মানিত সদস্যবৃন্দ। তাদের মধ্যে অন্যতম মনোয়ার পারভেজ, ছাইদুর রহমান,মো: মাহবুবুল ইসলাম,ইকবাল মোস্তারী, মামুন হাসান, এমরান হোসেন , মিম খাঁন প্রমুখ।

এছাড়াও সহায়তায় ছিলেন অস্ট্রিয়া ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ও কমিউনিটির বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জাফর ইকবাল বাবলু।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিশেষ অবদানের জন্য সন্মানজনক ট্রফি প্রদান করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় সামার ফুটবল শিরোপা পেল টাওয়ার ২০

আপডেটের সময় ০৮:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬