ভিয়েনা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হাতে মেহেদির রং, বিয়ের ছয় দিনেই নববধূর মৃত্যু; আটক স্বামী-শাশুড়ি জামায়াতের জান্নাতের পথ ‘দাজ্জালের জান্নাত’: রাশেদ খাঁন

টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : কর্মব্যস্ত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে টাঙ্গাইল শহরের প্রিমিও প্লাজার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জুবায়ের মল্লিক বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা তথ্য অফিসার তাহমিনা জান্নাত।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেটের সময় ১১:০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬