ভিয়েনা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার লালমোহনে বাসা ভাড়া চাওয়া নিয়ে বাড়ির মালিককে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড

ঝালকাঠিতে ঘূর্নিঝড় জাওয়াদের কারনে রবি চাষাবাদ পিছিয়ে যাবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ১১২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় ঘূর্নিঝড় জাওয়াদ দুর্বল হয়ে নিম্মচাপ আকারে গত ৩ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, তবে রবিবার দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা তুলনামুলক ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে জেলায় স্থানীয় জাতের ৩৬ হাজার ৪১৮ হেক্টর জমির পাকা ধান নিয়ে ক্ষেতে শুয়ে পরেছে।

জেলায় এ বছর ৪৮ হাজার হেক্টরে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৮২ হেক্টরে আবাদ হওয়া উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ ইতিমধ্যেই কর্তন করে কৃষকরা মাঠ থেকে ধান বাড়িতে তুলে নিতে পেরেছেন। এই অকাল বৃষ্টিপাতের ফলে কৃষি বিভাগের পক্ষথেকে কোন ক্ষতি সম্ভবনা নেই বলে জানানো হয়েছে।

এই মৌসুমে রবি ফসলের আওতায় খেসারী ডাল, মুসুর ডাল, শীতকালিন শাক-সবজি আলু, মিষ্টি আলু, মরিচ, চিনা বাদাম ও গম চাষের জন্য কৃষকরা মাঠ প্রস্তুত করে বীজ ফেলেছে। জাওয়াদ এর প্রভাবে অনাকাঙ্খিত বৃষ্টিপাতে এ পর্যন্ত এই সকল ফসলের চাষ হওয়া ১২ হাজার ১৪৭ হেক্টরের আবাদের মধ্যে ৮ হাজার ৯৭ হেক্টরে আবাদ আক্রান্ত হয়েছে। আক্রান্ত  এই ফসলের কতোভাগ ক্ষতিগ্রস্থ হবে তা আবহওয়া ভালো হওয়ার পরেই নিরুপন করা যাবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ ফজলুল হক।

কৃষিবিভাগ সূত্রে জনো গেছে, ঝালকাঠি জেলায় এই বৈরি আবহাওয়া পূর্ব পর্যন্ত চলমান রবি ফসলের আওতায় ৭১৭১ হেক্টর খেসারি ডাল আবাদের মধ্যে ৫৭৩৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। সরিষা ৩৯০ হেক্টর চাষের মধ্যে ১৯৫ হেক্টর, শীতকালিন সবজি ৩৮৫১ হেক্টরের মধ্যে ১৯২৫ হেক্টর, মুসুর ডাল ১৪৫ হেক্টরের মধ্যে ৭২ হেক্টর, আলু ৯৫ হেক্টরের মধ্যে ১৯ হেক্টর, মিষ্টি আলু ১৪৭ হেক্টরের মধ্যে ২৮ হেক্টর, মরিচ ৩০২ হেক্টরের মধ্যে ৯০ হেক্টর, চিনা বাদাম ১০ হেক্টরের মধ্যে ৫ হেক্টর ও গম ২৬ হেক্টরের মধ্যে ২৬ হেক্টরই আক্রান্ত হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ঘূর্নিঝড় জাওয়াদের কারনে রবি চাষাবাদ পিছিয়ে যাবে

আপডেটের সময় ০১:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১