ভিয়েনা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল লালমোহনে ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ: সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণে কাঠালিয়ায় স্মরণসভা কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ: রাশেদ খাঁন লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি, সভাপতি শাহাদৎ, সম্পাদক মিজানুর

লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. আবু ইউসুফের নেতৃত্বে একটি দল লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির এসআই মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মো. জাহিদুল ইসলাম রাকিব লালমোহন পৌরসভার স্টোরকিপার হিসেবে কর্মরত। তার কাছে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে যান নূরুল ইসলাম। প্রাথমিকভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি এয়ারলাইনগুলোর কয়েকটি ফ্লাইট বাতিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ আটক ২

আপডেটের সময় ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬