ভিয়েনা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৭৪ সময় দেখুন

প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে তামা

স্টাফ রিপোর্টার : রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণের বার নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ৫০ গ্রাম ওজনের একটি বারের ভেতরে স্বর্ণের পরিবর্তে তামা পাওয়া গেছে বলে দাবি করেছেন এক স্বর্ণ ব্যবসায়ী।

বারটির গায়ে ‘Swiss 50g Gold’ ও ‘Swiss Made’ লেখা রয়েছে। পাশাপাশি রয়েছে হলমার্কের মতো চিহ্ন। ফলে বাইরে থেকে দেখে বারটিকে নকল বলে শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ ধরনের প্রতারণার ঘটনা সামনে আসে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, নকল বারটির বাইরের আবরণ ও ফিনিশিং এতটাই নিখুঁত যে প্রথম দেখায় এটিকে আসল স্বর্ণের বার বলে মনে হতে পারে।

ব্যবসায়ীদের ধারণা, তামার ওপর স্বর্ণের প্রলেপ বা পাত বসিয়ে বারটি তৈরি করা হয়ে থাকতে পারে। তবে বারটির উপাদান, উৎপাদনের উৎস কিংবা এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—যেমন দুবাই, কুয়েত ও সৌদি আরব—এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে স্বর্ণের বার আসে। বিদেশি ব্র্যান্ডের নাম, প্যাকেট ও হলমার্কের মতো চিহ্ন দেখে ক্রেতারা অনেক সময় পণ্যের মান সম্পর্কে ধারণা নেন। কিন্তু এসব চিহ্ন নকল হলে প্রতারণার ঝুঁকি তৈরি হয়।

এ ধরনের প্রতারণা এড়াতে স্বর্ণের বার কেনার আগে বিক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই এবং পণ্যের বিশুদ্ধতা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শুধু প্যাকেট, ব্র্যান্ডের নাম কিংবা হলমার্কের মতো চিহ্ন দেখে স্বর্ণ কেনার সিদ্ধান্ত না নিয়ে নির্ভরযোগ্য পরীক্ষাগারে এর উপাদান ও বিশুদ্ধতা যাচাই করা জরুরি।

তাঁতীবাজারের এ ঘটনা উচ্চমূল্যের স্বর্ণ কেনাবেচায় সতর্কতা ও পণ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। সামান্য অসতর্কতাও স্বর্ণ কেনার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা!

আপডেটের সময় ০২:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬