ভিয়েনা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪ সময় দেখুন

টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বাকি ৩টি জবাইকৃত ঘোড়া ঘটনাস্থলে ফেলে যায় তারা।

রবিবার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সকালে পরিত্যক্ত বাড়িতে তিনটি জবাইকৃত ঘোড়া এবং আরও সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশের ধারণা, অন্য কোনো স্থান থেকে ঘোড়াগুলো এনে নির্জন ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে। রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়ে থাকতে পারে। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটির মাংস নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া জানান, ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এর মধ্যে সাতটির মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, হোটেলে বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করা হয়ে থাকতে পারে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়ার মাথা, হাড় ও চামড়া ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে তিনটি জবাইকৃত ঘোড়াসহ সাতটির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সরিয়ে অন্যত্র পুঁতে রাখা হয়েছে। পরে ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালাল দুর্বৃত্তরা

আপডেটের সময় ০২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬