ভিয়েনা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন ইন্টারনেট বন্ধ থাকলেও চলবে ডিজিটাল যোগাযোগ, মাভাবিপ্রবির শিক্ষক আরিফুলের উদ্ভাবন নাগরপুর সদর বাজারে ভয়াবহ আগুন

রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহাসিক কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান মো. মেসবাহ উদ্দিন, পিএইচএফ; রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ কায়সার; ক্লাবের সহসভাপতি ও মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নাজমুস সাদেকিন (শাওন); সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম; সাবেক সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর পাস্ট প্রেসিডেন্ট সাকিব হাসান খান, বর্তমান প্রেসিডেন্ট নাইম হোসেন, ক্লাবের পাবলিক লার্নিং অফিসার ও সাংবাদিক এস এম জাহিদ হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণও জরুরি।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘Trees for Life-2026’ কর্মসূচির মাধ্যমে পরিবেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে লক্ষাধিক গাছ রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত বছরের ধারাবাহিকতায় এ বছরও বৃহৎ পরিসরে ‘Trees for Life’ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন এবং ক্লাবটির পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি টাঙ্গাইলে

আপডেটের সময় ০২:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬