ভিয়েনা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক, আদালতে প্রেরণ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন পূর্ব জার্মানির রাজ্য নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে এএফডি হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে রাজি গায়ানা মাভাবিপ্রবিতে গবেষণা থেকে Q1 জার্নালে প্রকাশনা নিয়ে সেমিনার মিয়ানমারে পাচারের সময় ভোলায় ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ, আটক ১২ সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইবিটাইমস ডেস্ক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন।

আজ বেলা ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম তাঁর সাথে ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

হেলিপ্যাডে নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. খাইরুল কবির, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপি মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার পেরিস এবং রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম,ডিআইজি(রংপুর রেঞ্জ) মোহাম্মদ আবদুল মাবুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেনসহ পদস্থ কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান ।

পরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে ।
গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান। বাবা-মায়ের কবর জিয়ারত ও মুনাজাত শেষে তিনি পার্শ্ববর্তী মসজিদের মুসুল্লিদের খোঁজ খবর নেন ।

এরপর ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে যান রাষ্ট্রপতি।

ঠাকুরগাঁও সফরের প্রথম দিনে আজ বিকেল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরের দ্বিতীয় দিনে আগামীকাল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপডেটের সময় ১০:৫০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬