ভিয়েনা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ সময় দেখুন

মানববন্ধন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি দখলমুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় ক্রীড়াঙ্গন ও সচেতন জনগণ। ব্যবসায়ীদের বেআইনি দখল থেকে মাঠটি উদ্ধার করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণের দাবিতে আয়োজিত হয়েছে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কর্তারহাট খেলার মাঠে ‘কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা’ ও স্থানীয় সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কর্তারহাট বাজার ব্যবসায়ী সমিতির কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে ধীরে ধীরে মাঠটির একাংশ দখল করে নিচ্ছেন। পুরো এলাকায় যুবসমাজের খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় তরুণরা তাদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়ামুখী রাখতে অবিলম্বে এই মাঠ উদ্ধার এবং সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

মাঠটির অস্তিত্ব রক্ষা ও স্টেডিয়াম তৈরির দাবি দ্রুত বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলামিন, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬