ভিয়েনা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস তোমার কপালে হেনস্তা হওয়া আরও লেখা আছে’, ইউনূসকে মেঘনা আলম লিটনের বিশ্ব রেকর্ড, টেস্টে অনন্য কীর্তি বাংলাদেশের উইকেটকিপারের হাসমতউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ালেন মিরাজ প্রতারণার শিকার তাঁতীবাজারের ব্যবসায়ী, স্বর্ণের বারে মিলল তামা! অ্যাক্সিলারেটরে চাপ, ঢাবিতে গাড়ির ধাক্কায় আহত ৭ শিক্ষার্থী ৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা ঝালকাঠিতে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা

চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ বন্ধ এবং নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, কন্যাশিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সমতাভিত্তিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে কন্যাশিশু দিবসের কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর তাদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, কাজী মঞ্জুর হোসেন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী উপস্থিত ছিলেন।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ

আপডেটের সময় ০১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬