ভিয়েনা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন চরফ্যাশনে দুর্গন্ধময় ময়লার ভাগাড়ে গড়ে উঠছে দৃষ্টিনন্দন গ্রিন জোন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ গ্রেপ্তার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিদ্যুৎ ও গ্যাস খাতের সঙ্গে জড়িত ‘মাফিয়া চক্রকে’ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দল নয়, জনগণই মাঠে নেমে আসবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সবার আগে বাংলাদেশকে গুরুত্ব না দিয়ে সরকার দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।’ এ সময় তিনি ছাত্রদলের ক্যাম্পাস রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন।

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়াসহ ৩১ দফার অনেক প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে সরকার।

তবে বিগত সময়ে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহনশীলতা অনেকটাই ফিরে এসেছে উল্লেখ করে আগামী পাঁচ বছরেও এ ধরনের সহনশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে আটকে গেল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু

আপডেটের সময় ০৩:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬