ভিয়েনা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের তামান্না পার্ক এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিক্তা খাতুন নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রায়হান ও তার স্ত্রী জ্যোতিকে শনাক্ত করা হলেও তারা এখনও গ্রেপ্তার হননি বলে পরিবারের অভিযোগ।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তামান্না পার্ক এলাকায় চরমুরারীদহ গ্রামের প্রবাসী রেজাউল ইসলামের স্ত্রী তার ২০ মাস বয়সী মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শৈলকুপার দুধসর গ্রামের রানা জোয়ার্দ্দারের ছেলে রায়হান তার স্ত্রী জ্যোতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন।

পরিবারের অভিযোগ, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় ঘটনাস্থলে শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঝিনাইদহ থেকে ফরিদপুর নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা প্রবাসী রেজাউল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় তার ছোট্ট মেয়ের মৃত্যু হলেও অভিযুক্ত রায়হান এখনও আটক হননি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেটের সময় ১২:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬