ভিয়েনা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্পিকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

এক বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ

ইবিটাইমস ডেস্ক : আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রোববার (১১ অক্টোবর) তুরস্কে অনুষ্ঠিত ১৫২তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।

স্পিকার বলেন, আইপিইউর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেওয়ার সুযোগ বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।

তিনি জানান, সম্মেলনের ফোরাম অব উইমেন এবং ইয়ং পার্লামেন্টের অধিবেশনে লিঙ্গসমতা ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের বিষয়েও আলোচনা হয়েছে।

মানবাধিকার নিয়ে অভিযোগের বিষয়ে স্পিকারের বক্তব্য

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্পিকার দাবি করেন, এসব অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পায়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশে দেশে গুম ও হত্যার মতো ঘটনা সংঘটিত হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের উত্থাপিত দাবি ও অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি

এদিকে, আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

এই অর্জন আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সম্পৃক্ততা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এক বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্ব দেবে বাংলাদেশ: স্পিকার

আপডেটের সময় ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬