বর্ষা আহমেদ বৃষ্টি : দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই পুলিশের হাতে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর মধ্যেই মহারাষ্ট্রে তাঁর দাদির মৃত্যুর খবর এসেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে মারা যান তাঁর দাদি।
শনিবার দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে পৌঁছান দীপকে। তবে বিমান অবতরণের পরপরই দিল্লি পুলিশ তাঁকে ও তাঁর সহযোগীদের আটক করে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্যদিকে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সানতুক পিম্পরি গ্রামে মারা যান দীপকের দাদি। তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
দিল্লিতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় দাদির মৃত্যুর খবরটি দীপকের জন্য শোকের ঘটনা হয়ে এসেছে। তবে তাঁর দাদির মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/এসএস





















