ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ঈদে নেই চিরচেনা কোলাকুলি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ৫৫ সময় দেখুন

ঢাকা: ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর মুসল্লিদের মধ্যে পারস্পারিক কোলাকুলি-করমর্দনের ধুম পড়ে যায়। উৎসবের অনেকটা পরিচিত দৃশ্যই কোলাকুলি। পরিচিত অপরিচিত সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করে থাকেন। কিন্তু এবারের ঈদে তেমনটা দেখা যায়নি সেই চিরচেনা কোলাকুলি।

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদের দিন কোলাকুলি-করমর্দন না করার নির্দেশনা দিয়েছে সরকার। সেটির প্রতিফলন ছিল মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে।

রাজধানীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে নামাজ আদায়ের পর মুসল্লিদের কোলাকুলির দৃশ্য খুব একটা চোখে পড়েনি। তবে, একই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে কোলাকুলি করেছেন। আবার সরকারের নির্দেশনা উপেক্ষা করেই কোলাকুলি করেছেন কেউ কেউ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করতে আসেন শরীফ হোসেন। শারীরিক দূরত্ব বজায় রেখে এখানকার নামাজের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোলাকুলি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে না পারায় একটা অপূর্ণতা তো রয়ে গেছে। অপর এক মুসল্লি অপু জানান, সরকার স্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনা করে কোলাকুলি করতে নিষেধ করেছে। চেষ্টা করছি মেনে চলার। বাহিরের কারো সাথে কোলাকুলি না করলেও পরিবারের নিকটজনের সাথে কোলাকুলি করেছেন বলে জানান তিনি।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন থেকে ঈদের নামাজ আদায়ে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে। এক্ষেত্রে কোলাকুলি, করমর্দন করা থেকে বিরত থাকাসহ নামাজ আদায়ে ১২ দফা নির্দেশনা রয়েছে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঈদে নেই চিরচেনা কোলাকুলি

আপডেটের সময় ০৭:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১