ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা টাঙ্গাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

সমকামী দম্পতিদের আশীর্বাদ করবে জার্মান পুরোহিতরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৮৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পুরোহিতরা সমকামী দম্পতিদের বিয়ের সময় আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

গত মার্চে ক্যাথলিক গির্জা ঈশ্বর ‘পাপকে আশীর্বাদ করতে পারেন না’ এমন বক্তব্য দেয়ার পর ‘লাভ উইন্স’ আন্দোলন শুরু হয়।

এর আগে লাভ উইন্স’র পক্ষ থেকে বলা হয়েছিল, ‘যেসব দম্পতি অংশগ্রহণ (বিয়েতে) করেন তাদের সেই আশীর্বাদ পাওয়া উচিত যেটা ঈশ্বর তাদের দিতে চান- কোনও গোপনীয়তা ছাড়াই।’

ক্যাথলিক গির্জার নিয়ম অনুযায়ী, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ের সময় একজন পুরোহিত বা অন্য কোনো ‘মিনিস্টার’ ঈশ্বরের নামে দম্পতিদের আশীর্বাদ করেন।

লাভ উইন্স সংগঠন তখন ভ্যাটিক্যানের সমকামী দম্পতিদের আশীর্বাদ না করার সিদ্ধান্তকে ‘সারা বিশ্বের জনগণের মুখে চড়’ হিসেবে বর্ণনা করেছিল।

সংগঠনটি একটি মানচিত্র তৈরি করেছে যেখানে সামনের দিনগুলোতে যে সকল গীর্জা সমকামী দম্পতিদের আশীর্বাদ করতে যাচ্ছে তা দেখানো হয়েছে।

হাজার হাজার জার্মান পুরোহিত ও গির্জার কর্মীরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন যেখানে সমকামী দম্পতিদের বিয়েতে আশীর্বাদ করার জন্য গির্জার প্রতি আহ্বান জানানো হয়েছে। কিছু কিছু গির্জার সামনে রংধনু পতাকাও ওড়াতে দেখা গেছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমকামী দম্পতিদের আশীর্বাদ করবে জার্মান পুরোহিতরা

আপডেটের সময় ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১