ভিয়েনা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দীর্ঘদিন পর ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে মো. বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজীব আহমেদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিকনির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় এ নির্বাচনের আয়োজন করা হয়। স্থানীয়দের মতে, বাজার প্রতিষ্ঠার পর এত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আগে অনুষ্ঠিত হয়নি।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ ও মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ও মো. ইব্রাহিম মিয়া নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ভোলা, ক্রীড়া সম্পাদক পদে মো. লাভলু মিয়া এবং ধর্ম সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুজ্জামান মিয়া, মো. শহর আলী, মো. শফিকুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. মজনু মিয়া। মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা এবং কোষাধ্যক্ষ পদে মো. কবীর হোসেন কাজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অন্যদিকে, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী

আপডেটের সময় ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬