ভিয়েনা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবার এবং আহত ৫৬ জনকে মোট ৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সরকার। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের সর্বোচ্চ ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নোমান হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান ও নারায়ণ চন্দ্র পাল। এ ছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং মোটরযান পরিদর্শক প্রকৌশলী সজীব সরকার ও সোহাগ হুসাইন।

সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ড উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর সংসার চালাতে চরম সংকটে পড়েন তিনি। দৈনন্দিন খরচ ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারের দেওয়া পাঁচ লাখ টাকা পরিবারটির ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

অন্যদিকে, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুরের রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন তারা। চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। সরকারের দেওয়া আর্থিক সহায়তা তাদের জন্য বড় উপকারে আসবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনা মুহূর্তেই একটি পরিবারের সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম ব্যক্তিকে হারালে পরিবারের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আবার পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসাও কঠিন হয়ে যায়। এ অবস্থায় সরকারের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এ সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন এবং নতুন করে জীবন শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে

আপডেটের সময় ১০:৪৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬