ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড ও সেন্টারাধীন আল-ফজর মসজিদের কার্যক্রম শুরু তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল লালমোহনে ব্যবসায়ীর ওপর হামলা, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ লিবিয়ার উপকূলে রুশ জাহাজে হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’ রক্ষার ওপর জোর কিমের লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন সখীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। একটি কুচক্রী মহল তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জাকির হোসেন হাওলাদারের অভিযোগ, তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন সময়ে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি একটি মামলাকে কেন্দ্র করেও তাঁকে জড়িয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। আসন্ন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, মানুষের পাশে থাকায় এলাকায় তাঁর জনপ্রিয়তা বাড়ছে, যা প্রতিপক্ষের একটি অংশের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি গজারিয়া এলাকার একটি চরসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বোরহানউদ্দিন উপজেলার মো. ফারুক নামের এক ব্যক্তি তাঁকে ও আরও কয়েকজনকে আসামি করে ভোলার আদালতে মামলা করেন। তবে মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাকির হোসেন। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

জাকির হোসেনের ভাষ্য, আদালতের নির্দেশনায় মামলাটি তদন্তের জন্য লালমোহনের সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লালমোহন থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় বাদীকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বাদী মো. ফারুক মামলার এক নম্বর আসামি জাকির হোসেনকে চেনেন না বলে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। জাকির হোসেনের বক্তব্য অনুযায়ী, কয়েকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফারুক মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করেন। পরে থানায় বসে বিষয়টি মীমাংসা হয় এবং বাদী দুঃখ প্রকাশ করেন বলেও দাবি করেন তিনি।

জাকির হোসেনের অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মামলার নথি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারের মাধ্যমে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সমাজের খেটে খাওয়া ও অসহায় মানুষের বিপদে-আপদে পাশে থেকে কাজ করছেন। মানুষের ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন। এসব অপপ্রচার চালিয়ে তাঁর জনপ্রিয়তা নষ্ট করা সম্ভব নয়।

প্রতিপক্ষের উদ্দেশে তিনি আরও বলেন, জনপ্রিয়তা অর্জন করতে হলে অন্যের পেছনে না লেগে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। জনগণের সন্তুষ্টি ও ভালোবাসার মাধ্যমেই একজন জনপ্রতিনিধির গ্রহণযোগ্যতা তৈরি হয় বলে তিনি বিশ্বাস করেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা জাকিরের

আপডেটের সময় ০১:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬