জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পূর্ব পাড়া ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর লালমোহন পৌরসভার পূর্ব পাড়ায় সওদাগর চৌমুহনী জৈনপুরী পীর সাহেব হুজুরের খানকাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিমান মুফাসসিরে কুরআন, গাজীপুর জামিয়া ইবনে আব্বাস (রা.) মাদরাসার শায়খুল হাদিস মুফতি ওয়াহাব আহমাদ নোমানী।
বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন ঢাকার রূপগঞ্জ কেন্দুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বোবায়ের মাহমুদ। মাহফিলে সভাপতিত্ব করবেন সওদাগর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ।

আয়োজকরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে দ্বীনি শিক্ষা, ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল সফল ও সার্থক করতে নির্ধারিত সময়ে ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
ঢাকা/এসএস





















