ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ইবিটাইমস ডেস্ক : বয়স ৪৬। চুলে পাক ধরেছে, চেহারায়ও পড়েছে বয়সের ছাপ। তবে ফুটবলের প্রতি ভালোবাসা যে এখনো ফুরিয়ে যায়নি, সেটিই যেন আবারও প্রমাণ করলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে জয়ের স্বাদ পেয়েছেন ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রোববার (১৫ নভেম্বর) ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামেন তিনি। ম্যাচে স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে রাভেনা।

২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে খেলার পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিলেন রোনালদিনহো। যদিও মাঠে তাঁর পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে একসময় দুর্দান্ত ড্রিবলিং এবং অসাধারণ বল নিয়ন্ত্রণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা এই তারকা বেশির ভাগ সময় মাঠে হেঁটে বেড়িয়েছেন। সতীর্থদের দিয়েছেন সহজ কিছু পাস।

ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের কাছে ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ছিল ব্যাপক উন্মাদনা। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শকদের আগ্রহ সামাল দিতে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের গ্যালারি তৈরি করা হয়। যার নাম দেওয়া হয় ‘আর১০’।

গ্যালারিতে জ্বলে ওঠে আগুনের শিখা, ফাটানো হয় ধোঁয়া বোমা। স্টেডিয়ামের মাইকে বাজতে থাকে ইতালির জনপ্রিয় গায়ক আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কন তে পার্তিরো’। রোনালদিনহোকে একনজর দেখতে স্টেডিয়ামে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক, সাংবাদিক ও আলোকচিত্রী।

ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে ৩৬ মিনিটে জুলিও দোনাতির করা রাভেনার প্রথম গোলের আক্রমণেও যুক্ত ছিলেন তিনি।

ম্যাচ শেষে রোনালদিনহো বলেন, ‘আমাকে খেলা দেখতে দেখতে বড় হওয়া এত তরুণ ফুটবলারকে দেখা এবং এখন তাদের সঙ্গে একই মাঠে খেলতে পারা ছিল অসাধারণ।’

আবারও রাভেনার হয়ে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো জানি না। বিষয়টি সভাপতির ওপর নির্ভর করছে। তিনি ডাকলে আমি ফিরে আসব।’

মূলত ক্লাবের পরিচিতি ও প্রচারণা বাড়ানোর কৌশল হিসেবেই রোনালদিনহোকে দলে ভিড়িয়েছেন রাভেনার মালিক ইগনাজিও সিপ্রিয়ানি। গত জুনে তাঁকে দলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আগস্টের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হলেও ম্যাচের কয়েক দিন আগে ইতালিতে পৌঁছান এই তারকা। এর আগে সতীর্থদের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশনে অংশ নেন তিনি।

২০০৮ সালের পর থেকে ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে পারেনি রাভেনা। বর্তমানে সিরি ‘সি’র আঞ্চলিক গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাবটি। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে তারা।

সিরি ‘সি’র তিনটি গ্রুপের শীর্ষ দল সরাসরি সিরি ‘বি’-তে উন্নীত হবে। বাকি একটি জায়গা নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে। রোনালদিনহোর প্রত্যাবর্তন ক্লাবটির প্রচারণায় নতুন মাত্রা যোগ করলেও মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

আপডেটের সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬