ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক টাঙ্গাইলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, সংকটে প্রাকৃতিক প্রজনন ও জেলেদের জীবিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক ইংলিশ প্রিমিয়ারে ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক হার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন

লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এ জন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় কার্যক্রমকে আরও সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হাদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দ, জামায়াতে ইসলামীর পৌরসভা সেক্রেটারি মো. সোলাইমান জমাদার এবং ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিন।

এ সময় বিভিন্ন পর্যায়ের সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেটের সময় ০৩:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬