ভিয়েনা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ রাজাপুরে মাদকবিরোধী অভিযান, যুবকের দেড় বছরের জেল মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, নবজাতকের দায়িত্ব নিল সমাজসেবা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে মিন্টু-রাজীব জয়ী ঝিনাইদহে নিহত ৫২ পরিবার পেল ৫ লাখ টাকা করে গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল, অভিযোগ অ্যামনেস্টির লালমোহনে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, স্কুলশিক্ষককে হামলার অভিযোগ আমিরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১

৭৫ বছরেও থামেনি জীবনযুদ্ধ, শাপলা বিক্রি করে চলে বারেকের সংসার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬৩ সময় দেখুন

৭৫ বছরেও থামেনি জীবনযুদ্ধ, শাপলা বিক্রি করে চলে বারেকের সংসার

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বয়স ৭৫ বছর। এই বয়সে যেখানে বিশ্রামে থাকার কথা, সেখানে প্রতিদিন ভোর হলেই জীবিকার সন্ধানে ছুটতে হয় আব্দুল বারেক পাটোয়ারীকে। ফজরের নামাজ শেষ করেই নেমে পড়েন বুকসমান পানিতে। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করে বিল থেকে সংগ্রহ করেন শাপলা। এরপর মাথায় শাপলার বোঝা নিয়ে ঘুরে বেড়ান হাট-বাজার ও পাড়া-মহল্লায়। সকাল থেকে দুপুর পর্যন্ত শাপলা বিক্রি করে আয় হয় মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। এর মধ্যেও যাতায়াত খরচ বাবদ চলে যায় ৫০ টাকা। বাকি সামান্য অর্থেই চালাতে হয় সাত সদস্যের সংসার।

এভাবেই বয়সের ভার আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছেন ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কর্তারকাচারি এলাকার বাসিন্দা আব্দুল বারেক পাটোয়ারী।

শুধু শাপলা নয়, বছরের অন্য সময় বিল, ক্ষেত কিংবা বাগান থেকে শাকসবজি সংগ্রহ করে বিক্রি করেন তিনি। জীবিকার তাগিদে রোদ-বৃষ্টি, কাদা-পানি কোনো কিছুই তাঁকে থামাতে পারে না।

বারেক পাটোয়ারী জানান, প্রতিদিন ফজরের নামাজ আদায় করেই বিলে চলে যান। বুকসমান পানিতে নেমে অনেক কষ্টে শাপলা সংগ্রহ করেন। এরপর বাড়িতে ফিরে গোসল সেরে সেই শাপলা নিয়ে বেরিয়ে পড়েন বিক্রির উদ্দেশ্যে। কখনো শাপলা, কখনো শাকসবজি বিক্রি করেই চলে তাঁর জীবিকা।

তিনি বলেন, তাঁর সংসারে ছেলে, ছেলের বউ ও নাতনিসহ মোট সাতজন সদস্য রয়েছেন। ছেলেও আয় করেন এবং সংসার চালাতে কিছু টাকা দেন। তবে পরিবারের ভরণপোষণের দায়িত্বের বড় একটি অংশ তাঁকেই বহন করতে হয়। তাই বয়স ও শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই প্রতিদিন কাজে বের হতে হয়।

শাপলা বিক্রির কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, এক মুঠা শাপলার দাম ১৫ থেকে ২০ টাকা চান। কিন্তু অনেক সময় ১০ টাকাতেও বিক্রি করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা বুকসমান পানিতে থেকে শাপলা সংগ্রহ করলেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য পান না। তার ওপর যাতায়াত খরচ বাদ দিলে হাতে খুব সামান্য টাকাই থাকে।

বৃদ্ধ বারেকের আক্ষেপ, সরকারি চাল, বয়স্ক ভাতা কিংবা অন্য কোনো সরকারি সহায়তা এখনো পাননি তিনি। আওয়ামী লীগের সময়ও কোনো সহায়তা পাননি, বর্তমানেও পাননি। শরীরে নানা রোগ বাসা বাঁধলেও পেটের দায়ে প্রতিদিন কাজে বের হতে হয় তাঁকে।

তিনি বলেন, সরকারি সহায়তার চাল ও বয়স্ক ভাতা পেলে সংসার চালাতে কিছুটা স্বস্তি পেতেন। বৃদ্ধ বয়সে এত কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হতো না।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ওই ব্যক্তি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৭৫ বছরেও থামেনি জীবনযুদ্ধ, শাপলা বিক্রি করে চলে বারেকের সংসার

আপডেটের সময় ০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬