ভিয়েনা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, কমছে কথার জড়তা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭৯ সময় দেখুন

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, কমছে কথার জড়তা

ইবিটাইমস ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতাকে আপাতত কেমোথেরাপি নিতে হচ্ছে না। ওষুধের মাধ্যমেই চলছে তাঁর চিকিৎসা। আগের তুলনায় কথাবার্তার জড়তা কমার পাশাপাশি হাঁটাচলাতেও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৫ অক্টোবর) নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ গণমাধ্যমকে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান।

তিনি বলেন, “আল্লাহর রহমতে কাঞ্চন ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন। বর্তমানে তাঁকে কেমোথেরাপি নিতে হচ্ছে না।”লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চনের ইমিউনোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে বর্তমানে ওষুধের মাধ্যমেই তাঁর চিকিৎসা চলছে। ধীরে ধীরে কথাবার্তার জড়তা কমছে এবং হাঁটাচলার অবস্থাও আগের চেয়ে ভালো হচ্ছে।

প্রায় ১০ মাসের চিকিৎসা শেষে গত আগস্টে বাংলাদেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে প্রায় সাত দিন অবস্থানের পর আবার লন্ডনে ফিরে যান তিনি। দেশে ফেরার পর তাঁর কেমোথেরাপি নেওয়ার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে তা আর প্রয়োজন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসাধীন থাকলেও দেশের মানুষের সঙ্গে এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি তাঁর মানসিক সংযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অসুস্থতার সময়ে যাঁরা তাঁর খোঁজখবর নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা। দেশের বাইরে থাকলেও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন তিনি।অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন শুরু করেন তিনি। তাঁর উদ্যোগেই গড়ে ওঠে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন।

দীর্ঘদিনের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি সড়ক নিরাপত্তা আন্দোলনেও গুরুত্বপূর্ণ পরিচিতি অর্জন করেছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। তবে তাঁর চিকিৎসা এখনও চলছে। দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন নিসচার নেতারা।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, কমছে কথার জড়তা

আপডেটের সময় ১২:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬