ইবিটাইমস ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩০৯ জন।
রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (GACA) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের প্রধান এ বিমানবন্দরে হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশের আটজন বিদেশি নাগরিক রয়েছেন।
নিহত বিদেশি নাগরিকদের মধ্যে দুইজন বাংলাদেশি ছাড়াও রয়েছেন:
-
১ জন মার্কিন নাগরিক
-
১ জন মিসরীয় নাগরিক
-
১ জন জর্ডানীয় নাগরিক
-
১ জন সিরীয় নাগরিক
-
১ জন ফিলিস্তিনি নাগরিক
-
১ জন সুদানি নাগরিক

সৌদি সিভিল এভিয়েশন জানিয়েছে, আহত ৩০৯ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হামলায় বিমানবন্দরের বিভিন্ন অবকাঠামোগত ক্ষতি হয়েছে, যার পরিমাপের কাজ বর্তমানে চলমান।
আতঙ্কে বাংলাদেশের ওমরাহ কাফেলা:
ঘটনার সময় রিয়াদ থেকে জেদ্দাগামী ফ্লাইটের অপেক্ষায় থাকা বাংলাদেশি ওমরাহযাত্রীদের একটি কাফেলা কিং খালিদ বিমানবন্দরে উপস্থিত ছিল। জানা গেছে, কাফেলাটির সদস্যরা ঢাকার কেরানীগঞ্জের ‘জামিয়া আরাবিয়া রবিউল উলুম’ মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট। তবে নিহত দুই বাংলাদেশি এই ওমরাহ কাফেলার সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের আনুষ্ঠানিক পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/এসএস





















