ভিয়েনা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০ হরমুজ প্রণালীতে চার মিলিয়ন ব্যারেল তেলবাহী দুই ট্যাংকারে আগুন ভেটেরান্স ডে-তে ইরান যুদ্ধের পক্ষে ট্রাম্পের সাফাই, নিহত ২৩ মার্কিন সেনা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনার আহ্বান এরদোগানের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমার দেখা ভয়াল ঘূর্ণিঝড় ১৯৭০ উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চরফ্যাশনের সাংবাদিকরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে এডিবি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান যুবদল নেতা সাদাত লালমোহনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত!

বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৬ সময় দেখুন
নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানি তেলের দাম বাড়ার পর স্বল্প ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়েছে পরিবহন মন্ত্রণালয়। প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। যার ফলে ৫২ সিটের বাসে ১০০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১৭ টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাস ও মিনিবাসের এই নতুন ভাড়া ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই নিয়মে ভাড়া বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে এখন দিতে হবে ২ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ৫২ সিটের বাসে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিতে আগের তুলনায় ১৭ টাকা বেশি গুনতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকাতেও বাসভাড়া বাড়ানো হয়েছে। সেখানে প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৬০ পয়সায়।
মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি করে এই নতুন ভাড়া নির্ধারণ করা এবং এদিন থেকেই কার্যকর হবে পরিবহনের নতুন ভাড়া।
বর্ষা আহমেদ বৃষ্টি/ইবিটাইমস/এম আর  
জনপ্রিয়

নিউইয়র্কে তিনতলা ভবন ধসে নিহত ১, আহত অন্তত ১০

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাসভাড়া কত বাড়ল প্রতি ১০০ কিলোমিটারে !

আপডেটের সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬