ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা

আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির শূন্য পদটি আপাতত পূরণ করছেন না তিনি। আগস্টের শেষ দিকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদ ছাড়ার পর থেকেই পদটি খালি রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রোববার আয়ারল্যান্ড থেকে ফেরার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমরা কিছুদিনের জন্য কী করতে যাচ্ছি? আমরা বিভিন্ন বিভাগের সচিবদের দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করব।’

তবে তিনি জানান, শেষ পর্যন্ত এই পদে একজন নতুন প্রেস সেক্রেটারি নিয়োগ করবেন তিনি।

২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিট ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। সাংবাদিকদের কড়া ও তীক্ষ্ণ জবাব দেওয়ার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন। গত আগস্টের শেষ দিকে তিনি পদটি ছেড়ে দেন।

গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর ইচ্ছা থেকেই লেভিট পদ ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছিলেন।

লেভিটের পদত্যাগের পর থেকেই ওয়াশিংটনে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব নেবেন, তা নিয়ে নানা জল্পনা চলছে।

এদিকে, ট্রাম্পের জনসমর্থন বা জনপ্রিয়তার সূচকগুলোতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি পরাজয়ের ঝুঁকিতে রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপাতত প্রেস সেক্রেটারি নিয়োগ দিচ্ছেন না ট্রাম্প

আপডেটের সময় ১০:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬