ভিয়েনা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক, আদালতে প্রেরণ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

বিদিশা সিদ্দিক

ইবিটাইমস ডেস্ক : ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে আনা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই জামিন আদেশ দেন। আজকের এই আদেশের ফলে বিদিশার মুক্তিতে বাধা নেই বলা জানান তার আইনজীবী।

আদালতে বিদিশার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান ও আইনজীবী মাসুদ মিয়া।

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগের মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। সেই সাথে বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। সাজা পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন

আপডেটের সময় ১০:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬