ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রশিক্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭২ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণ-তরুণীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) কাশফুল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।

প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা, অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং সামাজিক পরিবর্তনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে তরুণ-তরুণীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর এবং মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রশিক্ষণ

আপডেটের সময় ০৪:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬