ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা/এসএস






















