ভিয়েনা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩২ সময় দেখুন

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

শেখ ইমন, ঝিনাইদহ: ঝিনাইদহে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইন, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রিগান মাহমুদ এবং এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও শিক্ষার্থীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাস্তা পারাপারের সময় সতর্ক থাকা, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় নিরাপত্তাবিধি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মশালায় শিক্ষার্থীদের সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম-কানুন, নিরাপদে রাস্তা পারাপার এবং সড়ক দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্য ও সহপাঠীদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

আপডেটের সময় ১২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬