ভিয়েনা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৯৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকাকে হুমকির মুখে ফেলা দাবানল আর ছড়িয়ে পড়ছে না। আগুনও প্রায় নিভে এসেছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মাদ্রিদের আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ‘রাতের আবহাওয়ার অনুকূল থাকার কারণে এলাকা ঠান্ডা করা এবং নিয়ন্ত্রণ বলয় আরও শক্তিশালী করা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে স্থিতিশীল। কয়েক দিন ধরে আগুন আর ছড়ায়নি। ধোঁয়ার স্থানও খুব কম। প্রায় আর কোনো আগুনের শিখা নেই।’

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আর কোনো ‘সক্রিয় ফ্রন্ট’ নেই। তবে, এখনো প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চলমান তাপপ্রবাহের কারণে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আবারও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সেখানে এরই মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।

মাদ্রিদ আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ‘আগুন লাগার আবহাওয়াগত ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। কিছু এলাকায় তা চরম পর্যায়ের। তাই নিয়ন্ত্রণ বলয়ের স্থিতিশীলতা বজায় রাখা, নতুন করে আগুনের সূত্রপাত হচ্ছে কি না তা নজরদারি করা এবং উত্তপ্ত স্থানগুলো ঠান্ডা রাখার দিকেই গুরুত্ব দেওয়া হবে।’

বৃহস্পতিবার সকালে সবচেয়ে সংকটাপন্ন এলাকা ছিল রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সান হুয়ান জলাধারের আশপাশ। এ কারণে, সেখানকার দুটি শহর এখনো খালি রাখা হয়েছে।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

আপডেটের সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬