ভিয়েনা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৩২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘খোই গুয়েন ১৮’ নামের মালবাহী জাহাজটি যা ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে, দুর্ঘটনার কবলে পড়ে। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সংকেত শনাক্ত করে।

সিনহুয়া জানায়, এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, ‘খোই গুয়েন ১৮’ ভিয়েতনামে নিবন্ধিত একটি জাহাজ। এর দৈর্ঘ্য ৭০ মিটারের সামান্য কম।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

আপডেটের সময় ১২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬