ভিয়েনা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ারে রাষ্ট্রপতি ভিয়েনায় ৫০হাজার শিক্ষার্থীদের মেগা-বিক্ষোভ ইউক্রেন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শুরুতে প্রস্তুত রাশিয়া সৌদি আরবে প্রাইভেটকারের চাপায় হবিগঞ্জের যুবক নিহত জাতিসংঘের ৮১তম বার্ষিকী: কার্যকর জাতিসংঘই গড়ে তুলতে পারে একটি ন্যায়সংগত বিশ্ব হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ-আলজেরিয়ার সমঝোতা স্মারক নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন: স্পিকার ভিয়েনায় বৃহস্পতিবার স্টুডেন্টস ইউনিয়নের বৃহত বিক্ষোভের ডাক বেনাপোলে ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘খোই গুয়েন ১৮’ নামের মালবাহী জাহাজটি যা ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে, দুর্ঘটনার কবলে পড়ে। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সংকেত শনাক্ত করে।

সিনহুয়া জানায়, এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, ‘খোই গুয়েন ১৮’ ভিয়েতনামে নিবন্ধিত একটি জাহাজ। এর দৈর্ঘ্য ৭০ মিটারের সামান্য কম।
ঢাকা/এসএস

নিরাপত্তাঝুঁকি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

আপডেটের সময় ১২:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬