ভিয়েনা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী ১ জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা আট দফা না মানলে এক দফা হবে: শফিকুর রহমান চরফ্যাশনের ৬৩ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা ও সম্মাননা মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার শিউলি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাত্র ৩০ মিনিটির আগুনে পুড়ে যায় ওই বাড়ির আব্দুল মুনাফ এবং মৃত আলী হোসেন নামে দুই ভাইয়ের জোড়া বসতঘর। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায়ও রক্ষা হয়নি বসতঘর দুটো। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরগুলোর ভেতরে থাকা সব মালামাল। পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এই অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয় ভুক্তভোগী ওই দুই ভাইয়ের। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক আব্দুল মুনাফ শিউলি জানান, সকালের দিকে ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখে আমি ডাকচিৎকারে দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের ভয়াবহতার কারণে মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমার এবং আমার মৃত ছোট ভাই আলী হোসেনের জোড়া বসতঘর দুটো পুড়ে যায়। এই অগ্নিকান্ডে ঘরে থাকা কাপড়-চোপড়, টেলিভিশন, ফ্রিজ, শোকেস, দুটি মোবাইল ফোন এবং নগদ প্রায় ৩০ হাজার টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। সবমিলিয়ে আমাদের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, সর্বনাশা আগুনে বহু বছরের কষ্টার্জিত আমাদের সম্পদ মুহূর্তেই শেষ হয়ে গেছে। এখন আমার স্ত্রী-সন্তান, আর ভাইয়ের সন্তানরা মিলে অন্যের ঘরে আশ্রয় নেয়া ছাড়া কোনো পথ নেই। প্রায় তিন বছর আগে ধারদেনা করে এই ঘর দুটো নির্মাণ করা হয়েছে। এখনও আমাদের প্রায় ৬ লাখ টাকা ঋণ রয়েছে। সেই দেনা শোধ করতেই হিমশিম খাচ্ছি, এখন নতুন করে ঘর তোলার কোনো সাধ্য নেই আমাদের। তাই প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ গুতেরেসের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

আপডেটের সময় ০৩:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬