ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে টানা ১১তম রাতের মতো হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এসব হামলা আরও তীব্র হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি হুমকি সৃষ্টি করায় ইরানের সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্যেই এ হামলা চালানো হচ্ছে।

তারা আরও জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ২৩০০ টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু হয়।

পরে আরেকটি পোস্টে সেন্টকম জানায়, বুধবার গ্রিনিচ মান সময় ০০১৫ টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ইরানের সামরিক অপারেশন সেন্টার, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম সরবরাহ-সংক্রান্ত অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘উসকানিবিহীন এসব হামলায় শত শত নিরীহ নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসের শুরু থেকে তারা হরমুজ প্রণালী দিয়ে প্রায় ৯০০টি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে। এর মাধ্যমে প্রায় ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন সম্ভব হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানে টানা ১১তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেটের সময় ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬