ভিয়েনা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে ৩ উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা, টাঙ্গাইলে ব্যতিক্রমী কৃষিশিক্ষা ৪ কোটি টাকার ব্রিজ, অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ ঝিনাইদহে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সন্দ্বীপে বিএনপি নেতা আলমগীর ঠাকুরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ মাইন উদ্ধার, বিস্ফোরণের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল মেহেরপুর জাতীয় পরিবেশ পদক লাভ করায় ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরকে বিশেষ সম্মাননা প্রদান কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানিয়েছে ইরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ‘চুক্তির বিষয়ে ইরান এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।’

এর আগে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপের মাটিতে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

এদিকে ইরানের বার্তা সংস্থা তাসনিম উল্লেখ করেছে, গত দুই মাসে ট্রাম্প অন্তত ৩৮ বার ঘোষণা দিয়েছেন যে খুব শিগগিরই একটি চুক্তি হতে যাচ্ছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘সম্ভাব্য কোনো সমঝোতা সম্পর্কে ইরান আনুষ্ঠানিকভাবে কিছু না বলা পর্যন্ত এই বিষয়ে ট্রাম্পের যেকোনো বক্তব্যকে তার আগের মন্তব্যগুলোর মতোই বিবেচনা করা উচিত।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

মানবিকতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে কাঠালিয়া প্রেসক্লাব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান

আপডেটের সময় ১২:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬