ভিয়েনা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আম্মান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ভোরে জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স জারকা গভর্নরেটের আজরাক এলাকার দিকে ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করেছে। আজরাক এলাকাটি রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার ফলে কিছু ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। তবে এতে কেউ হতাহত বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

আপডেটের সময় ০১:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬