ভিয়েনা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা

আলোচনায় বিলম্ব করার মূল্য দিতে হবে ইরানকে : ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে সমঝোতায় পৌঁছতে ইরান অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণভাবে পরাজিত’ হয়েছে। এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে এবং এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চাপে পড়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি শেষ!!! তারা এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে অনেক বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য খুবই ভালো হতে পারত। এখন তাদের মূল্য দিতে হবে!!!’

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং ‘দুই-তিন দিনের মধ্যেই’ তা শেষ হতে পারে। বুধবারের বক্তব্য তার সেই অবস্থান থেকে ভিন্ন ইঙ্গিত দিল।

মঙ্গলবার গভীর রাতে মার্কিন বাহিনী জানায়, সোমবার একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় প্রতিশোধ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের কমান্ড ও কন্ট্রোল, প্রতিরক্ষা এবং নজরদারি স্টেশনগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান বুধবার দাবি করেছে যে তারা জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আলোচনায় বিলম্ব করার মূল্য দিতে হবে ইরানকে : ট্রাম্প

আপডেটের সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬