ভিয়েনা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১০০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহরাইনে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসি বুধবার এ তথ্য জানিয়েছে।

একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর, ইরানের ওপর চালানো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে বলে জানায় ইরান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধবাজ মার্কিন বাহিনী আজ ভোরে মিথ্যা অজুহাতে জাস্ক, সিরিক ও কেশমের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ও শহরের দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে।

আইআরজিসি বিবৃতিতে আরও জানায়, শত্রুর এই আগ্রাসনের জবাবে আইআরজিসি নৌবাহিনীর যোদ্ধারা মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটে বাহরাইনের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে, তারা আরও ‘কঠোর প্রতিক্রিয়া’ জানাবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আপডেটের সময় ১০:০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬