ভিয়েনা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের ড্রোন হামলায় ট্রেনটির সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছে। মস্কো সমর্থিত এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মস্কো নিযুক্ত ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ‘মস্কো-সিমফেরোপোল রুটে চলাচলরত একটি যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভে ইউক্রেনের ড্রোন হামলায় ওই ট্রেনের সহকারী চালক নিহত ও চালক আহত হয়েছেন।’

তিনি আরও জানান, এই হামলায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি।
ঢাকা/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত

আপডেটের সময় ১০:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬