ভিয়েনা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক  শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জুন) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের ২য় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইন উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইনকিলাবের ভোলা জেলা সংবাদদাতা মো. জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মো. রফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারা বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প চলমান রয়েছে।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশে প্রথম শুরু হয় ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। তখন কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়। সফলতার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রমটি চলমান রয়েছে। বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংযোগ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি রাজস্ব খাতে নেয়ার জন্য কাজ চলমান রয়েছে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারে রয়েছে। আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।

মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মডেল মসজিদের ইমাম নাইমুল ইসলাম।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা

আপডেটের সময় ০২:৫৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬