ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী শৈলকুপায় হয়রানি ও জমি দখলের অভিযোগে আদিবাসীদের মানববন্ধন পঞ্চমবারের মতো লালমোহন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে স্কুল ভবন ভাঙার চেষ্টা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, প্রতিবেদন দিতে পারেনি সিআইডি ইয়েমেনে বাস ও ট্রাকে বিমান হামলায় নিহত ২৬, পাল্টাপাল্টি দোষারোপ

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৩০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন উপজেলার প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজন, বুধবার (৬ মে) বিকেল ৩টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়। এতে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের একতরফা আধিপত্য লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত তারা ৪-০ গোলের বড় ব্যবধানে নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালকদের বিভাগের চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কচুয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ কুমার, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক মো. নোমান পাটোয়ারী সহ বিভিন্ন সরকারি প্রাথমিক শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চেক প্রতারণায় লালমোহনের মোল্লা আইসক্রিম মালিকের ১ বছরের কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬