ভিয়েনা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য শনিবার ইস্তাম্বুলে পৌঁছেছেন।

এর একদিন আগে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। পুতিন অভিযোগ করেন, কিয়েভ রাশিয়া ও তুরস্কের মধ্যকার গ্যাস পাইপলাইন, যা কয়েকটি ইউরোপীয় দেশেও সরবরাহ করে—লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইস্তাম্বুলে পৌঁছেছি, যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবনের বাস্তব সুরক্ষা নিশ্চিত করা, স্থিতিশীলতা এগিয়ে নেওয়া এবং ইউরোপসহ মধ্যপ্রাচলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারত্ব জোরদারে কাজ করছি।’

এএফপির এক সংবাদদাতা বসফরাস প্রণালীর তীরে অবস্থিত দোলমাবাহচে প্রাসাদের আশপাশে কঠোর পুলিশি উপস্থিতি লক্ষ্য করেছেন। অতীতে এখানেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল।

জেলেনস্কি খ্রিস্টান অর্থডক্স চার্চগুলোর আধ্যাত্মিক নেতা ইক্যুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

ইউক্রেন ও রাশিয়ায় ১২ এপ্রিল অর্থডক্স ইস্টার উদযাপিত হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এ বৈঠক হচ্ছে।

এই উপলক্ষে ইউক্রেন জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধসহ একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে।

তবে রাশিয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছে এবং বলেছে, কিয়েভের পক্ষ থেকে কোনো ‘সুস্পষ্ট প্রস্তাব’ তারা এখনও পায়নি।

চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে, যাতে মস্কোর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়।

অন্যদিকে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি

আপডেটের সময় ০৩:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬