ভিয়েনা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২১৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার জোর দিয়ে বলেছেন, ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে, যাতে একটি শান্তিচুক্তি করা যায়।

তিনি অবশ্য এই গুরুত্বপূর্ণ জলপথটিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে অভিহিত করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটনের বেশ কয়েকটি ভবনের নাম নিজের নামে পরিবর্তন করেছেন, তিনি তার মন্তব্যকে একটি ‘ভুল’ বলে অভিহিত করেন। তবে তিনি আরও বলেন, ‘আমার ক্ষেত্রে কোনো কিছুই
আকস্মিকভাবে ঘটে না।’

তেহরানের অস্বীকার করা সত্ত্বেও দেশটি একটি চুক্তিতে আসতে প্রস্তুত বলে নিজের দাবি পুনর্ব্যক্ত করে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাসব্যাপী এই সংঘাতের অবসানের জন্য আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তেহরানের নেতৃত্ব, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পারমাণবিক কর্মসূচি—সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মায়ামিতে সৌদি-সমর্থিত এফআইআই প্রায়োরিটি ইনভেস্টমেন্ট ফোরামে ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং আমরা যদি কিছু করতে পারি তবে তা দারুণ হবে, তবে তাদের হরমুজ প্রণালি খুলে দিতে হবে।’
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়েছে, সেভাবে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়াও একটি ‘বিকল্প’—যদিও যুদ্ধ এখনও চলছে।

সংঘাতের আগে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ছিল। সংঘাতের পর থেকে এই জলপথটি স্থবির হয়ে পড়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন যে, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য স্থায়ী ‘টোলিং সিস্টেম’ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। এখান দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ চলাচল করে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প

আপডেটের সময় ০৩:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬