ভিয়েনা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা আদালতের রায়ের পরও জমি দখলের অভিযোগ, প্রতিকার চান আনোয়ার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কালিহাতীতে সুজন সাহা গ্রেপ্তার ব্যক্তির উদ্যোগে বদলে গেল টাঙ্গাইলের ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছেন’: ইরানের প্রধান আলোচক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় রোববার ভোরে উত্তর ইসরাইল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে’ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানায়, বন্দরনগরী হাইফাসহ উত্তর ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে সতর্কতা তুলে নেওয়া হয়। সামরিক বাহিনী জানায়, ‘দেশের সব এলাকায় এখন সুরক্ষিত স্থান থেকে বের হওয়া অনুমোদিত।’

ইসরাইলি গণমাধ্যম জানায়, একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর অন্তত বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে।

এই যুদ্ধের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ইসরাইলে ১০ জন নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা

আপডেটের সময় ০২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬