ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

রমজান উপলক্ষ্যে চরফ্যাশনে ৪০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ ‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ‎পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) চরফ্যাশন টাওয়ারের সামনে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার ৪০০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

‎এ সময় প্রতি পরিবারের কাছে চিনি ১ কেজি, মশুর ডাল ২ কেজি, ভোজ্য তেল ২ কেজি, ছোলা ১ কেজি এবং খেজুর আধা কেজি—এই পাঁচ ধরনের পণ্য স্বল্পমূল্যে বিক্রি করা হয়। বাজারমূল্যে প্রায় ৯০০ টাকার এসব পণ্য মাত্র ৬০০ টাকায় কিনতে পেরে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ।

‎আমিনাবাদ এলাকা থেকে আসা ক্রেতা মল্লিকা ও ফরিদা জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য অনেক বেশি। টিসিবির মাধ্যমে কম দামে পণ্য কিনতে পেরে তাদের পরিবারের খরচ কিছুটা কমেছে এবং এতে তারা স্বস্তি পেয়েছেন।
‎‎রমজান উপলক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিম্ন আয়ের মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকলে খেটে খাওয়া মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান সাধারণ জনগণ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রমজান উপলক্ষ্যে চরফ্যাশনে ৪০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ ‎

আপডেটের সময় ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬